ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

ঢাকা শহরকে ১৮ মাসে ১৮ বছর পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার'

ads

অন্তর্বর্তী সরকার ১৮ মাসে দেশকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।রবিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য বলেন।


টেলিফোন থেকে শুরু করে অন্যান্য ক্যাবল লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হবে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীর ওয়ারী, ধানমন্ডি, বাসাবোসহ অন্যান্য যে এলাকাগুলোকে বাণিজ্যিকীকরণ করা হয়েছে; সেগুলোকে আবারও আবাসিকীকরণে কাজ করা হবে। আগামী ১৫ দিনে মশার লার্ভা খুঁজে বের করে মশক নিধনে কর্মীরা কাজ করছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।


অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কোরবানির সময় বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।

ads
ads
ads

Our Facebook Page